মালোয়িশিয়ায় চাকরিতে অনলাইনে আবেদন গ্রহণ

১৫ জানুয়ারি, ২০২২ ১১:১৯  
বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। চলতি মাসের ২৮ জানুয়ারি প্ল্যান্টেশন কাজে আবেদন করতে হবে বলে জানিয়ছেন দেশটির মানব সম্পদমন্ত্রীএম সারাভানান। এছাড়া বৃক্ষরোপণ খাতসহ অন্যান্য খাতে ১৫ ফেব্রুয়ারি থেকে বিদেশি শ্রমিকরা এখান থেকে মাধ্যমে আবেদন করতে পারবেন। ১৫ জানুয়ারি মানব সম্পদমন্ত্রী স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, দেশটিতে বৃক্ষরোপণ খাতে শ্রমিক ঘাটতি কমাতে গত বছরের সেপ্টেম্বরে ৩২,০০০ বিদেশি শ্রমিক আনার জন্য সরকার বিশেষ অনুমোদন দিয়েছে। বিধি অনুযায়ী, সমস্ত বিদেশি কর্মীদের ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে যার মধ্যে তাদের কোভিড-১৯ এর জন্য দুবার স্ক্রিন করা হবে এবং নিয়োগকর্তারা এর খরচ বহন করতে হবে।